Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সাংবাদিক মুন্নি সাহার গ্রেফতার: কীভাবে ঘটল এই ঘটনা?

 



রাজধানীর কাওরানবাজার থেকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে টেলিভিশন সাংবাদিক ও সম্পাদক মুন্নি সাহাকে জনতা আটক করে। পরে তেজগাঁও থানা পুলিশের একটি দল তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।


পুলিশ জানায়, মুন্নি সাহার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে আছেন।


মুন্নি সাহা দীর্ঘদিন টেলিভিশন সাংবাদিকতায় সক্রিয় ছিলেন। এটিএন নিউজে কাজ শেষে ২০২৩ সালের ৩১ মে পদত্যাগ করে তিনি অনলাইন পোর্টাল ‘এক টাকার খবর’-এর সম্পাদক হিসেবে দায়িত্ব নেন।


তবে চলতি বছর রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত শিক্ষার্থী নাঈম হাওলাদারের মামলায় তাকে আসামি করা হয়। মামলাটি নিহতের বাবা মো. কামরুল ইসলাম দায়ের করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাজনৈতিক নেতা ও কর্মকর্তাদের পাশাপাশি সাত জন সাংবাদিককেও অভিযুক্ত করা হয়েছিল।


ডিবি পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ